গোয়াইনঘাটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৫৩ AM

গোয়াইনঘাটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ১০:৪২:৫৭ AM

গোয়াইনঘাটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার


সিলেটের গোয়াইনঘাটের সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মিনারা বেগম নামে এক নারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মিনারা বেগম সিলেটের গোয়াইনঘাটের ফুলতৈলছগাম শানুর মিয়ার স্ত্রী।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তোয়াকুল ফুলতৈলছগাম গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তোয়াকুল ফুলতৈলছগাম গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শানুর মিয়ার বসতঘরের মেঝের নিচে গর্ত করে রাখা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। শানূরের স্ত্রী মিনারা বেগমের দখলে ওই মাদক রাখার অপরাধে তাকে পুলিশ গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী শানুর মিয়া পালিয়ে যায়।

এবিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ১৫০ বোতল মাদকসহ মাদক ১জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামি শানুর মিয়াকে গ্রেফতারের অভিযান চলছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর