বালাগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১১ PM

আজকের সিলেটে প্রকাশের পর

বালাগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ০৭:৪২:৩৬ AM

বালাগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন


উত্তরাধিকার সনদ না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর  ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মাখনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক ওই কমিটি গঠন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: আশিকুর রহমানকে প্রধান করে উপজেলা প্রাণী সম্পদ ভেটেরিনারি সার্জন মো: মিলন মিয়া ও উপজেলা সমাজসেবা বর্মকর্তা জুয়েল আহমদকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, উপজেলার উপজেলার তেঘরীয়া গ্রামের মুহাম্মদ হেলাল মিয়া বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মাখনের বিরদ্ধে উত্তরাধিকার সনদ না দিয়ে ঘুষ চাওয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি অভিযোগের বিষয় উল্লেখ করে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ‘আজকের সিলেট ’ গণমাধ্যমে প্রকাশিত হওয়া “উত্তরাধিকার সনদ দিতে উৎকোচ চাওয়ায় লিখিত অভিযোগ ইউপি চেয়ারম্যনের বিরুদ্ধে” শিরোনামে সংবাদসহ কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়।

তারই প্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে সংসদ সদস্যর স্থলে নির্বাহী কর্মকর্তা হবে। 

আজকের সিলেট/প্রতিনিধি/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর