চুনারুঘাটে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩২ AM

চুনারুঘাটে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদদাতা

প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ০১:০৬:৫৪ AM

 চুনারুঘাটে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন, শায়েস্তাগঞ্জ থানার চরনূর আহমদ এলাকার মো. মকসুদ আলীর ছেলে মোঃ আইয়ুব আলী (৩২), এবং নেত্রকোনা জেলার আটপাড়া থানাধীন দেওশ্রী এলাকার মৃত মোকসুদ আলীর ছেলে মোঃ আব্দুল করিম (৪৫)।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ সেপ্টম্বর) দুপুর ২ টার দিকে র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করে আসামীসহ উদ্ধারকৃত আলামত হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব -৯ এর মিডিয়া সেল।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর