জৈন্তাপুরে শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩০ AM

জৈন্তাপুরে শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

ইমাম উদ্দিন, জৈন্তাপুর থেকে

প্রকাশিত: ১৮/০৯/২০২৪ ০১:৪২:০২ AM

জৈন্তাপুরে শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে


শিক্ষা ভবন ঢাকায় সেসিপ প্রকল্পের কর্মকর্তা কর্মচারী কর্তৃক মাধ্যমিক শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আয়োজন এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্তো মানববন্ধন জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজীর সভাপতিত্বে করেন। এ সময় বক্তব্যে তিনি বলেন, গতকাল ১৭ই সেপ্টেম্বর ঢাকাস্থ শিক্ষা ভবনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের  মহাপরিচালক বরাবরে মাধ্যমিক শিক্ষকদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ এ যান।

এ সময় প্রতিনিধি দলের সাথে সেখানে উপস্থিত উপজেলা পর্যায়ের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রকল্পভুক্ত কর্মকর্তারা তাদের সাথে বাকবিতন্ডায় জড়ান। এক পর্যায়ে তারা উপস্থিত মাধ্যমিক শিক্ষকদের শারিরীক ভাবে লাঞ্ছিত করেন।

এ সময় মানববন্ধন চলাকালে বক্তব্যে তিনি বলেন, শিক্ষকরা সমাজের দর্পণ ও সর্বোচ্চ সম্মানীত। তাদেরকে এভাবে   শারিরীক ভাবে লাঞ্ছিত করা কোনভাবে মেনে নেয়া যায় না। তিনি বলেন এই অপমান দেশের শিক্ষকদের জন্য মানহানিকর। তিনি অবিলম্বে তদন্ত সাপেক্ষে জড়ীতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তফাজ্জুল হোসেন,তপন কান্তি দেব,সাইফুল আলম,শ্রাবনী দাস সুইটি,সুমন চন্দ্র ঘোষ,সিদ্দিকুর রহমান,পবন কুমার,হোসাইন আহমেদ, ত্বোহা মিয়া,রেজাউল হক,শফিকুল ইসলাম ও আবদুল কাদির সহ অন্যান্যরা।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর