হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে র্যাব-২ ও র্যাব-৯ রাজধানীর ধানমন্ডি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে তাকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়।
ধানমন্ডি থানার ওসি আনোয়ার হোসেন জানান, র্যাব আতাউর রহমান সেলিমকে পুলিশে হস্তান্তর করলে হবিগঞ্জ সদর মডেল থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২ ও ৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় আতাউর রহমান সেলিম আসামি।
আজকের সিলেট/ডি/এসটি









