আন্দোলনে গুলি না করার নির্দেশনা চেয়ে রিট খারিজ, পুলিশকে আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৫ AM

আন্দোলনে গুলি না করার নির্দেশনা চেয়ে রিট খারিজ, পুলিশকে আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৪ ০১:২৯:৪৯ AM

আন্দোলনে গুলি না করার নির্দেশনা চেয়ে রিট খারিজ, পুলিশকে আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ


শান্তিপূর্ণ বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে পুলিশকে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বিচারপতি মুস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

আদেশে হাইকোর্ট কিছু নির্দেশনা দিয়েছেন। বলেছেন, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা-সমাবেশে অংশগ্রহণের অধিকার আছে। পুলিশকে পিআরবি (বাংলাদেশ পুলিশ প্রবিধান) মানতে হবে।

এর আগে গত ৩১ জুলাই বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেওয়ায় শুনানি হয়নি। পাঁচ দিন পর রবিবার সকালে শুনানি হয়। ওই বেঞ্চের আজকের কার্যতালিকায় ১০ নম্বরে ছিল সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকার করা এ রিট মামলাটি।

আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে এবং ৬ সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় করা রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালককে বিবাদী করা হয়েছিল।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর