টিকটকে প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ PM

টিকটকে প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০২:২২:৫৫ PM

টিকটকে প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক


মৌলভীবাজারে টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে নিজ বাড়ি থেকে মামুনকে আটক করা হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় মৌলভীবাজার সদর থানা পুলিশ এ অভিযান চালায়।

আটক মামুন শাহাপুর গ্রামের নিজাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, গত দুই দিন ধরে মামুন টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করে আসছিলেন বলে অভিযোগ ওঠে। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং প্রতিক্রিয়া তৈরি হয়।

গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ অভিযোগ করে বলেন, মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালিগালাজ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। এ ঘটনার পেছনে কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ওই যুবকের গালিগালাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশ জানতে পারে। এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর