শাবিতে বিকেল ৩টার মধ্যে হল ত্যাগের নির্দেশ
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৪ PM

শাবিতে বিকেল ৩টার মধ্যে হল ত্যাগের নির্দেশ

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৪ ১২:৫৮:২৫ PM

শাবিতে বিকেল ৩টার মধ্যে হল ত্যাগের নির্দেশ


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে( শাবি) বুধবার বিকেল ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশদে ওয়া হয়েছে।

বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় হল ছাড়ার এ সিদ্ধান্ত নেয়া হয়।

 এতে বলা হয়-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ইউজিসি থেকে সব বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। এরই প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট মিটিং করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পাশাপাশি হলও বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। বুধবার বিকেল ৩টার মধ্যে সব হল থেকে শিক্ষার্থীদের চলে যেতে বলা হয়েছে। 

তবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন কাজ চলমান থাকায় অফিস খোলা থাকবে।

আজকের সিলেট/প্রতিনিধি/কে.আর

সিলেটজুড়ে


মহানগর