জকিগঞ্জে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৫৯ AM

জকিগঞ্জে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০৬/২০২৪ ০৫:৪৯:২৭ AM

জকিগঞ্জে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু


জকিগঞ্জে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে আব্দুল হালিম (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। তিনি উপজেলার বারহাল ইউনিয়নে শাহবাদ মহিদপুর গ্রামের মৃত রনই মিয়ার ছেলে ও পেশায় পিকআপ চালক।

বুধবার সকালে তার নিজ গ্রাম মুহিদপুরে ঘটনাটি ঘটে।

স্থানীয় সংবাদ সূত্র জানায়, আব্দুল হালিম বন্যার পানিতে মাছ ধরতে গিয়েছিলেন সকাল ৯ টার দিকে। তখন তিনি পানির স্রোতে নিখোঁজ হন। এরপর দুপুর ২টার দিকে শাহবাগ মুহিদপুর এলাকায় তার লাশ ভেসে উঠে। 

জকিগঞ্জ থানার এসআই মো. মহরম আলী জানান, বন্যার পানিতে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধারের পর উর্ধ্বতন কর্মকতাদের অনুমতিসাপেক্ষে ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর