সুনামগঞ্জে হাউজবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৩ AM

সুনামগঞ্জে হাউজবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৮/২০২৬ ১০:৪২:২০ AM

সুনামগঞ্জে হাউজবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ


সুনামগঞ্জের তাহিরপুরের বৌলাই নদীতে পর্যটকবাহী হাউজবোট থেকে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল আড়াইটার সময় দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজেন নাম রুকাইয়া নুর (১০)। সে ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার ডা. শাহনুর রহমানের মেয়ে।

জানা যায়, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা হাউজবোটে করে মধ্যনগর থেকে যাদুকাটার উদ্দেশে রওনা দেন। পথে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীতে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ নদীতে পড়ে যায় রুকাইয়া নুর। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

হাউসবোটে থাকা পর্যটক সাজ্জাদ হোসেন সিয়াম বলেন, মধ্যনগর থেকে হাউসবোটটি যাদুকাটার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে বিকেল আনুমানিক আড়াইটার দিকে পরিবারের অগোচরে শিশুটি নদীতে পড়ে যায়। এরপর বোটে থাকা লোকজন বিভিন্নভাবে তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে খবর পেয়ে বিকেল ৪টার দিকে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে নৌযান ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান চালানো হয়। এরপর সাড়ে ৫টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, দুপুর পৌনে ৩টার দিকে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে উদ্ধার অভিযান শুরু করে। শিশুটিকে উদ্ধারে অভিযান আজ বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল থেকে আবার শুরু করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর