গোয়াইনঘাটে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীর দুই বন্ধু গ্রেপ্তার
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ PM

গোয়াইনঘাটে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীর দুই বন্ধু গ্রেপ্তার

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৮/২০২৬ ০৮:২১:১০ PM

গোয়াইনঘাটে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীর দুই বন্ধু গ্রেপ্তার


সিলেটের গোয়াইনঘাটে স্বামীর বন্ধুদের বিরুদ্ধে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার নগর ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরী এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নিজে বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত দুইজন হলেন, ডেংরী এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে নেহাল এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মাসুক। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজন ভুক্তভোগী তরুণীর স্বামীর বন্ধু ও সহযোগী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার নগর ডেংরী এলাকায় ওই তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পরপরই ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে নেহাল ও মাসুককে গ্রেপ্তার করে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯ নম্বরে ধর্ষণের খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান, ঘটনার বিস্তারিত ও এর সঙ্গে সংশ্লিষ্ট তথ্য তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে জানানো সম্ভব হবে। ভুক্তভোগী তরুণীর আইনি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

আজকের সিলেট/ এইচএবি/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর