সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

বিশিষ্ট সাংবাদিক আকাশ চৌধুরীর রোগ মুক্তি কামনায় সিলেটের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ০৪:০৩:৪০ অপরাহ্ন

বিশিষ্ট সাংবাদিক আকাশ চৌধুরীর রোগ মুক্তি কামনায়  সিলেটের দোয়া মাহফিল


সিলেটের মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ , সাংবাদিক ও কলামিস্ট, দৈনিক সংবাদ এর বিশেষ প্রতিনিধি  আকাশ চৌধুরী  রোগাক্রান্ত হয়ে  ভারতের চিকিৎসাধীন আছেন। 

তার দ্রুত সুস্থতা কামনায়  সিলেটে কর্মরত সাংবাদিকরা রবিবার বিকেল ৩ টায়  এক দোয়া  মাহফিলের আয়োজন করে । 

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন , সিলেট এর জিন্দাবাজারস্থ কার্যালয়ে  দোয়া মাহফিল পূর্ব  আলোচনা সভায়   সিলেটের প্রবীণ সাংবাদিক   দৈনিক যুগান্তরের  ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ  এর সভাপতিত্বে  ও দৈনিক ঢাকার ডাক এর সিলেট  ব্যুরো প্রধান ও সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের  সিলেট অঞ্চলের প্রথম নিবন্ধিত  অনলাইন নিউজ পোর্টাল  আজকের সিলেটের নির্বাহী সম্পাদকসাংবাদিক  এমদাদুর রহমান চৌধুরী জিয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রধান অতিথি হিসেবে  সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক  এমদাদ হোসেন চৌধুরী তিনি বলেন আকাশ চৌধুরী একজন প্রখ্যাত সাংবাদিক।সিলেটের সকলের পরিচিত।  

সাংবাদিকরা খুঁজে বের করে  যে কোন কঠিন পরিস্থিতি  মোকাবেলা করে   সমাজ রাষ্ট্র সঠিক ভাবে পরিচালনার পথ। গুণী সাংবাদিকদের মধ্যে একজন  আকাশ চৌধুরী  আমরা তার সুস্থতা কামনা করি। আলোচনায় অংশ নেন, ইলেকট্রনিক্স মিডিয়া ইমজার  সাধারণ সম্পাদক  ও এনটিভির সিনিয়র ক্যামেরা পার্সন  আনিস রহমান, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন এর  মহাসচিব ও নির্বাহী পরিচালক  বায়জিদ খান,  ইমজা সহ সভাপতি, বৈশাখী টিভি সিলেট প্রতিনিধি ও সিলেট জেলা প্রেস ক্লাব নেতা   এস সুটন সিংহ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট এর বিভাগীয় সভাপতি  ও দৈনিক যুগান্তরের সিনিয়র ফটোগ্রাফার  মামুন হাসান, বাংলা টিভির ক্যামেরা পার্সন  এস আলমগীর হোসেন, দৈনিক যুগভেরীর  ফটোগ্রাফার   রঞ্জিত কুমার সিংহ, প্রথম সিলেটের বিশেষ প্রতিনিধি  হাসান কবীর চৌধুরী,  চ্যানেল 24 এর  স্টাফ রিপোর্ট  আজহার উদ্দিন শিমুল,  ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্ট   রানা মজুমদার বাপ্পি,। 

মিলাদ মাহফিলে অংশ নিয়ে সাংবাদিক নেতারা বলেন, আকাশ চৌধুরীর সংবাদপত্র জগতের  সংবাদ পরিবেশনের  এবং সাম্প্রতিক সময়ে  বর্তমান সরকারের  প্রধানমন্ত্রীকে নিয়ে দেশের প্রথম শ্রেণীর  বিভিন্ন জাতীয় দৈনিকে  বিভিন্ন দিক নির্দেশনামূলক কলাম  প্রকাশের উপর  গুরুতারোপ  করে  এমন সাহসী সাংবাদিকের  বর্তমান সমাজ ব্যবস্থায় উপস্থিতি অত্যন্ত জরুরি বলে  অভিমত ব্যক্ত করেন। সংবাদপত্রের সাহসী সাংবাদিক আছে বলেই৷ প্রকৃত ঘটনা  উৎগাঠিত হয়। সমাজ সরকার ও রাষ্ট্র  যে জায়গা থেকে উপলব্ধি করে  গুণে পড়া সমাজ ব্যবস্থার পরিবর্তনেব্যবস্থা গ্রহণ করে থাকেন। 

আলোচনা শেষে  দোয়া পরিবেশন করেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন এর ধর্মীয় শিক্ষক আনিসুল হক। আকাশ চৌধুরীর রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল হলেও  মাফিলে দোয়া পরিবেশন করা হয়  দৈনিক কাজির বাজার পত্রিকার  বার্তা সম্পাদক   সোয়েব বাসিত এর  সহধর্মিনী  রোগ মুক্তি কামনায়,  সাংবাদিক এম এ মালেক  ভারতে চিকিৎসাধীন  উনার রোগ মুক্তি কামনায় , সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক  মিঠুর  সুস্থতা কামনায়  বিশেষ  ভাবে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। 

উপস্থিত ছিলেন, দৈনিক সোনালী সিলেটের বার্তা সম্পাদক  কামরুল  হাসান জুলহাস, জনপ্রিয় কন্টেন্ট থিয়েটার  মাসুক আহমেদ  ওরফে সিলেটি মাসুক, সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের  সভাপতি  মামুন চৌধুরী,  দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি আশরাফ আহমদ,  ডিবিসি নিউজ  এর ক্যামেরা পার্সন সাকিব,   সাপ্তাহিক বিশ্ব মিডিয়ার  সিলেট ব্যুরো চীফ  আলমগীর হোসেন শাহিন, সিলেট টুডে  এর  শিক্ষানবিশ রিপোর্টার  খাইরুল, ফটোগ্রাফার জয়নুল, আধুনিক টিভি  ক্যামেরা পার্সন  শিবলুর রহমান রাহুল,জিডিএফ এর হিসাব রক্ষক  মোঃশাহজাহান, শিক্ষক   মোঃ আফজাল শিকদার,কম্পিউটার অপারেটর  তাজকিরা জান্নাত সুইটি, শিক্ষিকা স্বরুফা বেগম, সহায়ককর্মী নূরজাহান,  সদস্য ফাতেমা বেগম, শিক্ষার্থী  আফসানা আক্তার মুন্নি, রেশমা আক্তার রিয়া,অহনা বেগম।

উল্লেখ্য, সাংবাদিক আকাশ চৌধুরী দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের বিখ্যাত 'ভেলোর সিএমসি' (C.M.C.) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। এ অবস্থায় তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।

কলামিস্ট ও সাংবাদিক আকাশ চৌধুরী  নেত্রকোনা সংক্রান্ত পরিবারের  সন্তান। সেখান কার  মরহুম ইঊনুস আলী  মাস্টার সাহেবের ছেলে। আয়ারল্যান্ড সরকারের উপদেষ্টা  আন্তর্জাতিক  পর্যায়ের লেখক  ও কলামিস্টে  সাজেদুল  চৌধুরী রুবেল  এর ছোট ভাই। 

রোগ মুক্তি কামনা : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের  সিলেট অঞ্চলের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল  আজকের সিলেটের  প্রধান সম্পাদক ও সিলেট  অনলাইন প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক  সাইফুর রহমান তালুকদার  এক বিবৃতিতে  প্রখ্যাত সাংবাদিক  আকাশ চৌধুরীর   আশু রোগ মুক্তি কামনা করেন। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর