শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ১২:৩৫:৩৬ পূর্বাহ্ন

দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত


সিলেটে বসবাসরত দিরাই-শাল্লার বাসিন্দাদের সংগঠন দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  সন্ধ্যায় নগরের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. নাসিম হোসাইন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দিরাই-শাল্লা অঞ্চল নানা ক্ষেত্রে উন্নয়নবঞ্চিত। এ অবস্থার পরিবর্তনে যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং হাওরাঞ্চল ও প্রান্তিক জনপদের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে তাঁরা সরকারের প্রতি দাবি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুহি উদ্দিন, হাজী মো. সমুজ মিয়া এবং অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এনামুল মনোয়ার মোহন।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল লতিফ হোসেন ও বিন ইয়ামিন রাসেল যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় আরও বক্তব্য দেন অধ্যক্ষ আব্দুল হাই, বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার পীযূষ কান্তি তালুকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক বদরুল হুদা ও সাংবাদিক শাহজাহান চৌধুরী প্রমুখ।

অভিষেক উপলক্ষে প্রকাশিত অভিষেক স্মারক-২০২৬ এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. নাসিম হোসাইন। স্মারকটি সম্পাদনা করেছেন সংগঠনের প্রকাশনা সম্পাদক ও সাংবাদিক আশরাফ আহমেদ।

অনুষ্ঠানে দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের কার্যকরী কমিটির সদস্যদের পাশাপাশি সিলেটে বসবাসরত দিরাই-শাল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর