বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ০৭:১১:৫৬ অপরাহ্ন

বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার


সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের সহসভাপতি জয়নাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জয়নাল মিয়া ওই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এবং পশ্চিম শ্বাসরাম গ্রামের আলকাছ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল মিয়ার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিশ্বনাথ থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানায়, বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জয়নাল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর