বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি পদে আলোচনায় মিফতাহুল কবীর মিফতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ০৩:৪৯:০৮ অপরাহ্ন

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি পদে আলোচনায় মিফতাহুল কবীর মিফতা


স্কুলজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত মোহাম্মদ মিফতাহুল কবীর মিফতা। রাজনৈতিক পথচলায় নানা চড়াই-উতরাই পেরিয়ে গত ১৬ বছর ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবার সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে দায়িত্ব পালনে আগ্রহ প্রকাশ করেছেন মিফতা।

সিলেট জেলা ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা মিফতাহুল কবীর মিফতা দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দলের সঙ্গে সক্রিয়ভাবে মাঠে ছিলেন। এ সময় তাকে হামলা ও মামলার মুখোমুখি হতে হয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পর থেকেই মিফতাহুল কবীর মিফতা দলীয় কর্মসূচি ও রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন। দীর্ঘ সময় ধরে মাঠপর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নিয়ে তিনি এখন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রমে আরও বড় পরিসরে যুক্ত হতে চান।


মিফতাহুল কবীর মিফতার প্রত্যাশা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পেলে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনকে আরও সক্রিয় করতে দলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

দীর্ঘ রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসার অভিজ্ঞতাকে সামনে রেখে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে মিফতাহুল কবীর মিফতার নাম আলোচনায় এসেছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর