শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ব্যস্ত রাজনৈতিক জীবনের মাঝেও মায়ের যত্নে ইমদাদ হোসেন চৌধুরী

মো: ফারুক মিয়া

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ০৩:৫৯:৫৭ অপরাহ্ন

ব্যস্ত রাজনৈতিক জীবনের মাঝেও মায়ের যত্নে ইমদাদ হোসেন চৌধুরী


রাজনীতি ও সাংগঠনিক দায়িত্বের ব্যস্ততার মধ্যেও মায়ের প্রতি ভালোবাসা ও যত্নের দৃষ্টান্ত তুলে ধরেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। মায়ের সঙ্গে তাঁর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা হচ্ছে।

ছবিগুলো দেখে অনেকে মা ও সন্তানের সম্পর্কের গভীরতা এবং মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধের কথা তুলে ধরছেন। তাঁদের মতে, জীবনে একজন মানুষ যত বড় দায়িত্বই পালন করুন না কেন, মায়ের কাছে তিনি সব সময়ই সন্তান।

মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক কোনো পদ-পদবি কিংবা ক্ষমতার মাপকাঠিতে বিচার করা যায় না। ভালোবাসা, যত্ন ও প্রয়োজনে পাশে থাকার মধ্য দিয়েই এ সম্পর্কের প্রকৃত প্রকাশ ঘটে। ইমদাদ হোসেন চৌধুরীর ছবিগুলোও সেই চিরন্তন বন্ধনের কথা মনে করিয়ে দিচ্ছে।

সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবারের প্রতি দায়িত্ব পালনও গুরুত্বপূর্ণ। মায়ের যত্ন নেওয়া, তাঁর মুখে হাসি ফোটানো এবং জীবনের বিভিন্ন পর্যায়ে পাশে থাকাকে সন্তানের অন্যতম দায়িত্ব হিসেবে দেখছেন অনেকে।

মা সন্তানের কাছে ভালোবাসা ও নিরাপত্তার এক বিশেষ আশ্রয়। তাই মায়ের প্রতি মমত্ববোধের এই দৃশ্যগুলোকে শুধু কয়েকটি ছবি হিসেবে নয়, মা ও সন্তানের চিরন্তন সম্পর্কের প্রতিফলন হিসেবেও দেখছেন সামাজিক যোগাযোগমাধ্যমের অনেকে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর