সিলেট সীমান্তে ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ PM

সিলেট সীমান্তে ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০৩:৪৪:০৬ PM

সিলেট সীমান্তে ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার এসব অভিযান পরিচালনা করে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭১ লাখ ৩৩ হাজার ৯শত ৮০ টাকা।

বিজিবি সিলেট ব্যাটালিয়ন জানায়, বাংলাবাজার, লাফার্জ, বিছাকান্দি, শ্রীপুর, প্রতাপপুর এবং তামাবিল বিওপির সদস্যরা পৃথকভাবে এসব অভিযান চালান।

অভিযানে ভারতীয় গরু, মদ, শাড়ি, জিরা, চকোলেট ও মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জব্দ করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর