সিলেটে নগরীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩, ১২৩ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ AM

সিলেটে নগরীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩, ১২৩ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০১:০৪:০৫ PM

সিলেটে নগরীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩, ১২৩ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা



সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৩৩ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনানুগ ব্যবস্থা।


এসএমপি জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারযোগ্য ব্যক্তিসহ মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


অন্যদিকে, ট্রাফিক বিভাগ পরিচালিত পৃথক অভিযানে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫১টি যানবাহন আটক করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।


এসএমপির পক্ষ থেকে বলা হয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিরাপদ সিলেট গড়তে এসএমপির অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর