মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ PM

মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০৮:২৯:৫৯ PM

মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক


হবিগঞ্জের মাধবপুরে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ মোহাম্মদ আলী (৩৭) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক আটক হয়েছেন। সোমবার ভোরে উপজেলার চৌমুহনী এলাকার মনোহরপুরে পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন-৪-এর সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে মোহাম্মদ আলীকে আটক করে। পরে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক মোহাম্মদ আলী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাউতলী গ্রামের আব্দুস শহীদের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজার ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর