ভিসির পদত্যাগের দাবিতে সিকৃবিতে প্রশাসনিক কার্যক্রম বন্ধ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ AM

ভিসির পদত্যাগের দাবিতে সিকৃবিতে প্রশাসনিক কার্যক্রম বন্ধ

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ১২:৩৩:১৩ PM

ভিসির পদত্যাগের দাবিতে সিকৃবিতে প্রশাসনিক কার্যক্রম বন্ধ


ভাইস চ্যান্সেলরের পদত্যাগের দাবিতে আন্দোলনের দশম দিনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে প্রশাসনিক ভবনে তালা দিয়ে সেখানে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে গত ১০ দিন ধরে আন্দোলন চলছে। এর ধারাবাহিকতায় সকাল সাড়ে ৯টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।

প্রশাসনিক ভবনে তালা থাকায় কর্মকর্তা-কর্মচারীদের কেউ সেখানে প্রবেশ করতে পারেননি। আন্দোলনকারীরা জানান, দুপুর ১টায় অবস্থান কর্মসূচি শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করবে।

আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা জানিয়েছেন, ভাইস চ্যান্সেলর পদত্যাগ না করলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। গত ১০ দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় যে ক্ষতি হয়েছে, তার সম্পূর্ণ দায়ভারও ভাইস চ্যান্সেলরের বলে মন্তব্য করেন তারা।

এ বিষয়ে সিকৃবির ডেপুটি রেজিস্ট্রার মো. আশরাফুজ্জামান বলেন, আন্দোলন চলছে এবং ভাইস চ্যান্সেলর পদত্যাগ না করা পর্যন্ত তা চলবে। প্রয়োজনে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।

তবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম নিয়ে তিনি বলেন, নিয়মিত পাঠদান ও পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে। শুধু প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর