সিলেটে ৯০ ছাত্রীকে নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ AM

সিলেটে ৯০ ছাত্রীকে নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ০৫:০৬:২৭ PM

সিলেটে ৯০ ছাত্রীকে নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার


সড়ক ব্যবহারে সচেতনতা বাড়ানো এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে সিলেটে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সিলেট সার্কেলের উদ্যোগে শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, উপশহর, সিলেটে এ আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ৯০ জন ছাত্রী অংশ নেয়।

সেমিনারে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা, নিরাপদে সড়ক পারাপারের নিয়ম এবং বিভিন্ন ট্রাফিক সাইন ও সিগন্যাল সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে মোটরসাইকেলে হেলমেট এবং চার চাকার যানবাহনে সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।

যানবাহনে চলাচলের সময় নিরাপত্তার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। এ সময় গাড়িতে থাকা অবস্থায় হাত বা মাথা বাইরে না রাখার বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করা হয়।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের সচেতন ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বলেন, আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। নিজেরা ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি আশপাশের মানুষকে সচেতন করতে পারলে সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সেমিনারে উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. ডালিম উদ্দীন, বিআরটিএ সিলেট সার্কেলের উপপরিচালক (অপারেশন) আবদুর রশিদ এবং শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মৌসুমী দেব।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর