ভারত উপকূলে কার্গো জাহাজ ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৮ AM

ভারত উপকূলে কার্গো জাহাজ ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ১০:০১:৪০ AM

ভারত উপকূলে কার্গো জাহাজ ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২


বাংলাদেশিসহ ২৪ জন নাবিক নিয়ে পূর্ব ভারতের উপকূলে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। উদ্ধার অভিযানে জাহাজের জীবন রক্ষাকারী ভেলা থেকে ২ জনকে উদ্ধার করা হয়েছে; বাকিরা এখনো নিখোঁজ। শনিবার (২২ আগস্ট) পূর্ব ভারতের উপকূলের কাছে ডুবে যাওয়া পানামার পতাকাবাহী কার্গো জাহাজটি। ডুবে যাওয়ার কারণ এখনো জানা যায়নি।

কোস্ট গার্ডের মুখপাত্র কমান্ড্যান্ট অমিত উনিয়াল জানান, শনিবার পূর্ব ভারতের উপকূলের কাছে ডুবে যাওয়া পানামার পতাকাবাহী কার্গো জাহাজটিতে ২০ জন চীনা নাগরিক, ৩ জন মিয়ানমারের নাগরিক এবং ১ জন বাংলাদেশিসহ মোট ২৪ জন ক্রু ছিলেন।

কোস্ট গার্ড শ্রী বিজয়া পুরম (যা পূর্বে পোর্ট ব্লেয়ার নামে পরিচিত ছিল) থেকে উদ্ধারকাজের জন্য দুটি জাহাজ পাঠিয়েছে।

সেখানে কোস্ট গার্ড জাহাজের জীবন রক্ষাকারী ভেলা থেকে দুজনকে উদ্ধার করেছে। জাহাজে থাকা নাবিকদের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলে সংস্থাটি জানিয়েছে।‌

‘ওশেন উইনার’ নামক জাহাজটি গত বৃহস্পতিবার ভারতের পূর্বের পারাদ্বীপ বন্দর ছেড়ে আকরিক লোহা (আয়রন ওর) নিয়ে সিঙ্গাপুর যাচ্ছিল। জাহাজটি বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল দূরে ডুবে যায়।

পারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন লেখা চরণ সাহু বলেন, তিনি জাহাজে থাকা ক্রুদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছেন এবং তাদের মঙ্গল কামনা করছেন।

আজকের সিলেট/বিএন/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর