শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শনিবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ০৪:৩১:১৩ অপরাহ্ন

শনিবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না


জরুরি সংস্কারকাজ ও গাছের শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেট নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দুই দফায় নির্ধারিত এসব এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ-১ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুলা, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), পাহাড়িকা, বড়বাজার ও লাক্কাতুরা স্টেডিয়াম ফিডারের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাদামবাগিচা, খাসদবীর প্রাথমিক স্কুল গলি, রূপসা আবাসিক এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার, সালুটিকর ঘাট ও আশপাশের এলাকায়ও এ সময়ে বিদ্যুৎ থাকবে না।

অন্যদিকে, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময়ে আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, হাউজিং এস্টেট, ফরিদাবাদ আবাসিক এলাকা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংস্কারকাজ ও গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর