সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯ নম্বর সুরমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী মনফর আলীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিমুলতলা, কাওয়ারঘর ও রাজনগর গ্রামের মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বুধবার (২১ সেপ্টেম্বর) এশার নামাজের পর কাওয়ারঘর গ্রামে মনফর আলীর বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত তিন গ্রামের বাসিন্দারা তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
কাওয়ারঘর গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজনগর গ্রামের প্রবীণ মুরব্বি রহমত আলী, ওয়াহিদ আলী, মিছির আলী ও সমসুল হক। শিমুলতলা গ্রামের প্রবীণ মুরব্বি আম্বর আলী, আব্দুন নূর, নৌশাদ আলী, মাওলানা জমির উদ্দীন, তৈমুত আলী, শুকুর আলী, আসমত আলী, আব্দুল হেকিম, ছানু মিয়া, মিরকম আলী, আনফর আলী, আমির আলী, ইউসুফ আলী, দেলোয়ার হোসেন, মাফিজ আলী, ইকবাল হোসেন, হক মিয়া, আকবর আলী, হানিফ আলী, মনির উদ্দীন, আমির আলী, বদরুল ইসলাম, সবুজ আলী, আব্দুর রহিম, রুবেল মিয়া, রবিউল ইসলাম, আজহর আলী, জফির আলী, জয়নাল আবেদীন, আব্দুস ছাত্তার, আখল মিয়া, শুরুজ আলী, আপ্তাব উদ্দীন, আসকর আলী, নজরুল ইসলাম, আনছার আলী, আইনূল হক, আব্দুল হান্নান, চাঁন মিয়া, হারুন মিয়া, আশিক আলী, আতাউর রহমান, শাজাহান মিয়া, হযরত আলী ও মনছব আলীসহ আরও অনেকে সভায় অংশ নেন।
সভায় মেম্বার পদপ্রার্থী মনফর আলী বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। নির্বাচিত হলে ৮ নম্বর ওয়ার্ডকে আধুনিক, মাদকমুক্ত ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। জনগণের সেবাকে প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যুবসমাজের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
সভা শেষে মনফর আলীর সফলতা, সুস্বাস্থ্য ও আসন্ন নির্বাচনে বিজয় কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আজকের সিলেট/ জেকেএস
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








