জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে গুলিবিদ্ধ ২
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:১৪ PM

জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে গুলিবিদ্ধ ২

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৮/২০২৬ ০৬:৪১:৪৫ PM

জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে গুলিবিদ্ধ ২


সুনামগঞ্জের জগন্নাথপুরে জুমার নামাজ আদায় করতে যাওয়ার সময় গুলিতে আহত হয়েছেন দুই ব্যক্তি। শুক্রবার দুপুরে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নারায়ণপুর চাইল্লাবন্দে এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, আবুল হেকিম (৬৫) ও মিফতা মিয়া (৩০)।

আহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে বাইতুল আমান জামে মসজিদের দিকে যাচ্ছিলেন আবুল হেকিম ও মিফতা মিয়া। পথে একদল ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আবুল হেকিমের ছেলে মনজুর কামালী বলেন, ‘আমার আব্বা ও মিফতা ভাই বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। হঠাৎ করে তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে দুজনেই গুলিবিদ্ধ হন। আমরা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জগন্নাথপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর