সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ PM

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৪ ০৪:১৫:০৭ PM

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

সুনামগঞ্জের ছাতকে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান। ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর ছেলে আব্দুল করিম (৫৭), দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরুল হক (৪৫) ও জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে আসাব উদ্দিন (৫০)।

মঙ্গলবার ভোরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বড়কাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরও দুজন।

জানা যায়, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত একজনকে কৈতক হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ছাড়া আহত অন্য দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন জয়কলস হাইওয়ে থানা পুলিশের ওসি আহমদ কবির।

আজকের সিলেট/২ জানুয়ারী/ডি/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর