সিলেটে হামের উপসর্গ নিয়ে সাড়ে ৩ মাস বয়সি শিশুর মৃত্যু
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২১ AM

সিলেটে হামের উপসর্গ নিয়ে সাড়ে ৩ মাস বয়সি শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৮/২০২৬ ০২:৫২:১৭ PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে সাড়ে ৩ মাস বয়সি শিশুর মৃত্যু


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিন মাস ১৯দিন বয়সি জায়ান সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা শামীম মিয়ার ছেলে।

এ নিয়ে হাম বা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে।

রোববার সকালের মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

এদিকে রোববার হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৮০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে রোববার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৮২ হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানোদের মধ্যে ছয়জনের ল্যাবরেটরি পরীক্ষায় হামে শনাক্ত হয়েছিল। বাকী ১০৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৬৭৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর