বৃষ্টির পানি লেগে ত্বক-চুলের অবস্থা শোচনীয়?
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০৩ PM

বৃষ্টির পানি লেগে ত্বক-চুলের অবস্থা শোচনীয়?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ১০:৪৯:১৭ AM

বৃষ্টির পানি লেগে ত্বক-চুলের অবস্থা শোচনীয়?


বৃষ্টিতে ভিজতে অনেকেরই খুব ভালো লাগে। কেউ কেউ তো আবার বাধ্য হয়েই বাইরে থাকায় বৃষ্টিতে ভিজে যায়। এ সময় ত্বক-চুলের অবস্থা হয় শোচনীয়। জেনে নিন কীভাবে সুন্দর থেকে প্রিয় মানুষটির সঙ্গে বৃষ্টি উপভোগ করবেন-

চুল
•    বৃষ্টির রোমান্টিক আবহাওয়া, যতই ভালো লাগুক, আমাদের চুলের জন্য মোটেও সুখকর নয়। চুলপড়া ও তৈলাক্ত খুশকির সমস্যা সবাইকে কমবেশি একটু বেশিই ভোগায়। তাই চুলের ধরণ বুঝে নিন বাড়তি কিছু যত্ন।
•   বৃষ্টির পানি মাথায় লাগলে অবশ্যই চুল ধুয়ে ফেলতে হবে। কারণ বৃষ্টির পানি অধিক সময় মাথায় থাকলে মাথার তালু ও চুলের গোড়ায় ফাংগাল ইনফেকশন হতে পারে।
•   এসময় বারবার শ্যাম্পু না করে সপ্তাহে দু-তিনবার শ্যাম্পু করা উচিত।
•   চুল ধোয়ার পর তাড়াতাড়ি শুকিয়ে ফেলতে হবে, বেশিক্ষণ ভেজা রাখা যাবেনা।
•   এই আবহাওয়ায় জলীয় বাষ্প বেশি থাকে, ফলে চুল অগোছালো দেখায়। তাই এ সময় নিয়মিত কন্ডিশনিং করা উচিত। সিলিকন বেস্ড সিরামও ব্যবহার করতে পারেন।
•   চুলের যত্নে সপ্তাহে অন্তত একবার চুলে মেহেদি, পেঁয়াজের রস, লেবুর রস, ডিম এবং টক দইয়ের প্যাক লাগিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করুন।
•    এক চামচ ভিনেগার, আধাকাপ টক দই ও একটি ডিম মিশিয়ে চুলে লাগিয়ে আধাঘণ্টা পর ধুয়ে ফেলুন।

ত্বক 
•   নিজেকে সিগ্ধ, সতেজ ও আরও সুন্দর রাখতে ত্বকের সাধারণ কিছু যত্ন জেনে নিন।
•   এই ঋতুতে আমাদের ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। এ সময় প্রয়োজন বাড়তি যত্ন।
•   নিয়মিত ত্বক পরিষ্কার রাখতে হবে। ভালো কোম্পানির ক্লিনজার এবং স্ক্র্যাব ব্যবহারে ত্বকের মৃত কোষ সরে গিয়ে ত্বক মসৃণ হবে।
•   দিনে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করতে হবে। এমনকি মেঘলা দিনেও।
•   সপ্তাহে অন্তত দু’বার যবের গুঁড়া ও পাকা পেঁপে ত্বকে দিলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হবে ঠিক যেমনটি আপনি চান।
•   ভারি মেকআপ যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত।
•   রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকে গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে লাগাতে পারেন। ত্বক নরম হবে।  
•   বৃষ্টিতে ভিজে পায়ে সংক্রমণ দেখা দিতে পারে। পা শুকনো রাখুন আর নিয়মিত পায়ের যত্ন নিন।  
•   বাইরে থেকে ফিরে পা পরিষ্কার করে ধুয়ে নিন
•   তোয়ালে দিয়ে পা মুছে ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন দিয়ে ম্যাসাজ করুন
•   সপ্তাহে অন্তত একবার গরম পানিতে শ্যাম্পু দিয়ে পা ২০ মিনিট ভিজিয়ে রাখুন
•    তারপর পায়ে জমে থাকা ময়লা পরিষ্কার করে মুলতানি মাটি ও মধুর প্যাক লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন।

বৃষ্টির দিনে সব সময় ছাতা বা রেইন কোট সঙ্গে রাখুন। 

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর