ত্বকের যত্নে আমন্ডের জাদু
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫২ AM

ত্বকের যত্নে আমন্ডের জাদু

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ১০:৩০:২৪ AM

ত্বকের যত্নে আমন্ডের জাদু


উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বক পেতে শুধু দামি প্রসাধনীই যথেষ্ট নয়। সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি প্রাকৃতিক উপাদানের সঠিক ব্যবহারও ত্বকের সৌন্দর্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমনই একটি উপকারী উপাদান হলো আমন্ড (কাঠবাদাম)। এতে থাকা ভিটামিন ই, স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের পুষ্টি জোগায়, আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে কোমল ও প্রাণবন্ত রাখে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত খাবারের তালিকায় আমন্ড রাখার পাশাপাশি ত্বকের যত্নেও এটি নানা উপায়ে ব্যবহার করা যায়।

প্রতিদিন পরিমিত আমন্ড খান
নিয়মিত পরিমিত পরিমাণে আমন্ড খেলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে। এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড ত্বকের সুরক্ষাবলয়কে শক্তিশালী করে, ফলে ত্বক দীর্ঘ সময় নরম ও সতেজ থাকে।

আমন্ডের পেস্ট দিয়ে ফেসপ্যাক
কয়েকটি আমন্ড ভিজিয়ে মিহি করে বেটে মধু বা দুধের সঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন। এটি প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে, মৃত কোষ দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে।

আমন্ড অয়েল ব্যবহার করুন
রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা আমন্ড তেল মুখে আলতোভাবে ম্যাসাজ করতে পারেন। আবার গোসলের পর হালকা ভেজা ত্বকেও এটি ব্যবহার করা যায়। এতে ত্বক দীর্ঘ সময় আর্দ্র ও কোমল থাকে।

আমন্ড দুধের যত্ন
আমন্ডের দুধে থাকা ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে পুষ্টি জোগাতে সাহায্য করে। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করা যায়, আবার ফেসপ্যাকের উপাদান হিসেবেও কার্যকর।

ত্বকের যত্নে সবসময় জটিল বা ব্যয়বহুল পদ্ধতির প্রয়োজন হয় না। প্রতিদিনের খাদ্যাভ্যাসে আমন্ড যোগ করা এবং সহজ কিছু প্রাকৃতিক উপায়ে এর ব্যবহার ত্বককে ভেতর থেকে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে সহায়ক হতে পারে। তবে কারও যদি বাদাম বা আমন্ডে অ্যালার্জি থাকে, তাহলে ত্বকে ব্যবহার বা খাদ্যতালিকায় যুক্ত করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর