টেস্টের হতাশা ঝেড়ে নতুন চ্যালেঞ্জে আত্মবিশ্বাসী শরিফুল
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২০ PM

টেস্টের হতাশা ঝেড়ে নতুন চ্যালেঞ্জে আত্মবিশ্বাসী শরিফুল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৯:৪৭:০৮ AM

টেস্টের হতাশা ঝেড়ে নতুন চ্যালেঞ্জে আত্মবিশ্বাসী শরিফুল


টেস্ট সিরিজের তিক্ত স্মৃতি ভুলে এবার সাদা বলের লড়াইয়ে নামছে বাংলাদেশ। রোববার হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। একমাত্র টেস্টে বড় ব্যবধানে হারের পরও ওয়ানডে সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির।

দলের পেসার শরিফুল ইসলাম জানালেন, হারারেতে কয়েকদিন ধরেই অনুশীলন করে স্থানীয় কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছে পুরো দল।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় শরিফুল বলেন, 'আলহামদুলিল্লাহ, আমরা এখানে বেশ কয়েকদিন হলো এসেছি। আসার পরে এখানকার আবহাওয়া এবং কন্ডিশনের সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখন সবাই খুব ভালো শেপে আছে। প্র্যাকটিসে সবাই ভালো করছে। আশা করি, ম্যাচেও সেটা কাজে লাগাতে পারব।'

জিম্বাবুয়ে নিজেদের মাঠে সবসময়ই কঠিন প্রতিপক্ষ। তবে সাম্প্রতিক সাফল্য থেকে আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশ। গত পাঁচটি ওয়ানডে সিরিজেই জয় পেয়েছে টাইগাররা, সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান শরিফুল।

বাংলাদের বাঁহাতি এই পেসার বলেন, 'আমরা গত পাঁচটি সিরিজ জিতেছি। তবে এটা ওদের হোম কন্ডিশন, তাই এখানে খেলা কিছুটা কঠিন হবে। আমরা চেষ্টা করব এটা মাথায় না রেখে আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে এবং যার যার স্কিল ডেলিভার করতে।'

বাংলাদেশ ও জিম্বাবুয়ের ওয়ানডে লড়াইয়ের ইতিহাসও টাইগারদের পক্ষেই কথা বলছে। দুই দল এখন পর্যন্ত ৮১টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫১টি, জিম্বাবুয়ে ৩০টি।  যদিও জিম্বাবুয়েতে ২০২২ সালে খেলা সর্বশেষ সিরিজে ২-১ ব্যবধা সিরিজ জিতেছিলো বাংলাদেশ।

তবে পরিসংখ্যান নয়, মাঠের পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন শরিফুল। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যই তার মূল লক্ষ্য, 'আমার ব্যক্তিগত কোনো এক্সপেক্টেশন নেই। আমি চাই দলগতভাবে আমরা সিরিজটা জিতি। সবাই সুস্থ থেকে সিরিজটা শেষ করুক এবং সবাই ভালো পারফর্ম করুক—এটাই আমার চাওয়া।'

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর