নবীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৩ AM

নবীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৬/২০২৬ ১১:০৩:৩৩ PM

নবীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে রিপন বেগম (৩২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আশিক মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর গ্রামের ছুল্লুক মিয়ার ছেলে আশিক মিয়া স্ত্রী রিপন বেগম ও সন্তানদের নিয়ে কালিয়ারভাঙ্গা মান্দারকান্দি গ্রামে বসবাস করতেন। সেখানে তারা হাঁসের খামার পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। অতিরিক্ত ঋণের চাপ ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল।

রোববার বিকেলে আশিক মিয়া স্ত্রী রিপন বেগমকে নিয়ে নিজ বাড়ি শেরপুর গ্রামে যান। পরে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে আশিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে রিপন বেগমকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই রিপন বেগমের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে অভিযুক্ত আশিক মিয়াকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।

নবীগঞ্জ থানার তদন্ত দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর