শাল্লায় নজরুলের জন্মজয়ন্তী ও শতবর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ AM

শাল্লায় নজরুলের জন্মজয়ন্তী ও শতবর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ০৯:২৯:১৫ PM

শাল্লায় নজরুলের জন্মজয়ন্তী ও শতবর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও নজরুল শতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জের শাল্লায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, সাবেক বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদ এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার পাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতের পাশাপাশি তাঁর সাম্য ও মানবতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া জরুরি। এ চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর