সাবেক স্ত্রীর মামলায় জেলহাজতে চিকিৎসক
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৫৭ PM

সাবেক স্ত্রীর মামলায় জেলহাজতে চিকিৎসক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৬ ১০:১০:৫২ PM

সাবেক স্ত্রীর মামলায় জেলহাজতে চিকিৎসক


সিলেটে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অভিযুক্ত ডা. এ. এইচ. এম. শাহ আলম (সাগর)-কে আদালত জেলহাজতে পাঠিয়েছেন। গত ১২ মে বিজ্ঞ আদালত শুনানির পর তাকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।

জানা যায়, বাদী ফাহিমা আঞ্জুমান (৩৫) তাঁর প্রাক্তন স্বামী ডা. এ. এইচ. এম. শাহ আলম (সাগর) (৪১)-এর বিরুদ্ধে 'নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)'-এর ৯ (খ) ধারায় এই মামলাটি দায়ের করেন। ডা. সাগর আয়েশা মেডিকেয়ার এর এমডি ও মৃত মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে। 

মামলার আরজি অনুযায়ী, গত বছরের ২২ মার্চ রাত আনুমানিক ১ টায় বাদিনীর বসত ফ্ল্যাটের শয়নকক্ষে অপরাধ সংঘটিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বাদিনীর স্থায়ী ঠিকানা কুমিল্লার বারপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় হলেও বর্তমানে তিনি সিলেট সদরের কোতোয়ালী থানাধীন উত্তর কাজীটুলা এলাকায় বসবাস করছেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। বর্তমানে তিনি কারাবন্দী রয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী জুবায়ের বক্ত।

আজকের সিলেট/দিএস/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর