শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা.মো.নাসির ইসলামের উপর বর্বরোচিত হামলা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশন সিলেট জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ডা.নাজমুল ইসলাম।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের সিলেট জেলার সভাপতি ডা.নুরুল হাসান সিদ্দিকী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা.আহমদ নাফীর পরিচালনা মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা.সাকিব আব্দুল্লাহ চৌধুরী, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ মোহাম্মদ তাহমীম সোবহান (বাবু), সাংগঠনিক সম্পাদক ডা.নিজাম আহমদ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক ডা.মুনতাসির আলম, প্রচার সম্পাদক ডা.ফাহমিদুর রহমান, দপ্তর সম্পাদক ডা.আজহারুল ইসলাম রানা, সদস্য ডা.আবুল হাসনাত, সদস্য রায়হান আহমদ সৌরভ, সদস্য ফখরুজ্জামান ওয়াসিম, কয়েস আহমদ, ডা.ইশতিয়াক আমিন চৌধুরী, মাসুদ আহমদ ও বাবুল মিয়া প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে চিকিৎসকরা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা.মো.নাসির ইসলামের ওপর একটি ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলা চালানো হয়। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
তারা আরও বলেন, এ ধরনের ক্রমাগত হামলার কারণে আজ চিকিৎসকদের মনে গভীর ক্ষোভ ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। এই ভীতিকর পরিবেশে চিকিৎসকেরা কীভাবে শান্ত মাথায় তাদের দায়িত্ব পালন করবেন? এভাবে চলতে থাকলে চিকিৎসা সেবা ভেঙে পড়তে বাধ্য, যার চূড়ান্ত ভুক্তভোগী হবে সাধারণ মানুষই।
আজকের সিলেট/এপি/বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি 








