কোরবানির বর্জ্য অপসারণে তৎপর সিসিক
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:১২ PM

কোরবানির বর্জ্য অপসারণে তৎপর সিসিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৫/২০২৬ ০৩:০৩:১৫ PM

কোরবানির বর্জ্য অপসারণে তৎপর সিসিক


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরী উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে উঠেছে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পশু কোরবানি। তবে ধর্মীয় এ বিধান পালনের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে তৎপর রয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

বৃহস্পতিবার সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের পানি দিয়ে সড়ক পরিষ্কার এবং কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করতে দেখা যায়। পরিচ্ছন্নতাকর্মীরা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন কি না, তা তদারকিতে মাঠে রয়েছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এ সময় তিনি বলেন, “আমরা ঘোষণা দিয়েছিলাম, কোরবানির পর ৮ ঘণ্টার মধ্যে পুরো নগরী পরিষ্কার করা হবে। কর্মীরা যেভাবে আন্তরিকতা ও উদ্দীপনার সঙ্গে কাজ করছেন, তাতে নির্ধারিত সময়ের মধ্যেই সিলেটবাসীকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।

পরিদর্শনকালে সিসিক প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা একলিম আবদীন, মো. মাহবুবুর রহমানসহ সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর