চামড়া খাতের বিদ্যমান দুর্বলতাগুলো চিহ্নিত করা হয়েছে : বাণিজ্যমন্ত্রী
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪২ PM

চামড়া খাতের বিদ্যমান দুর্বলতাগুলো চিহ্নিত করা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ০৬:৪২:৪১ PM

চামড়া খাতের বিদ্যমান দুর্বলতাগুলো চিহ্নিত করা হয়েছে : বাণিজ্যমন্ত্রী


সিলেটের কওমি মাদ্রাসাগুলো এবার চামড়া সংগ্রহ না করার ঘোষণার প্রতিক্রিয়ায় বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এটি যথাযথভাবে সংরক্ষণ করা গেলে দেশের চামড়া শিল্প ও রফতানি আয় বাড়ার পাশাপাশি এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংগুলোর আর্থিক সক্ষমতা বাড়বে। কোরবানির একটি চামড়াও যেন নষ্ট না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সরকার এটিকে একটি জাতীয় দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। বাংলাদেশের চামড়া খাতের বিদ্যমান দুর্বলতাগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং এই শিল্পের উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিকবার ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এই খাতটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের জানান দেবে।

শুক্রবার দুপুরে নগরীর রিকাবীবাজারস্থ জিমনেসিয়াম হলে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় সিলেট ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর