কুরুচিকর মন্তব্যের ছড়াছড়ি, পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ PM

কুরুচিকর মন্তব্যের ছড়াছড়ি, পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৬ ১১:০০:৫৬ AM

কুরুচিকর মন্তব্যের ছড়াছড়ি, পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী


তারকাদের স্টেজে পারফরম্যান্স করতে গিয়ে মাঝেমধ্যেই গান বা নাচ করে দেখাতে হয়। কিন্তু দর্শকদের মনোরঞ্জন করতে গিয়ে বেশিরভাগ সময় কটাক্ষের সম্মুখীন হতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। একার কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হিন্দি ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গানের তালে তালে নাচ করতে দেখা যায় শ্রাবন্তীকে। এই গানে নাচ করে তামান্না ভাটিয়া যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন সেকথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার সেই গানের তালে তালে নাচ করতেই সামাজিকমাধ্যমে তুমুল কটাক্ষের শিকার হতে হয় শ্রাবন্তীকে।

সামাজিকমাধ্যমে কুরুচিকর মন্তব্যের শিকার হতেই পুলিশের দ্বারস্থ হলেন অভিনেত্রী। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ইতোমধ্যেই এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী।

সংবাদমাধ্যমে শ্রাবন্তী বলেন, ধৈর্যের বাধ ভেঙে গেছে। শিল্পীরা সবসময়ই ‘সফট টার্গেট’। এভাবে দিনের পর দিন মুখ বুজে সব সহ্য করা একজন মানুষ হিসেবে সত্যিই অসম্ভব। দিনের পর দিন এভাবে চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য মেনে নেওয়া যায় না।

তার কথায়, বাধ্য হলাম পুলিশের দ্বারস্থ হতে। কেন আমার চেহারার পরিবর্তন সেটা কুরুচিকর মন্তব্য করার আগে জেনে নেওয়া প্রয়োজন।

এই মুহূর্তে আগামী সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন শ্রাবন্তী। তার আগামী সিরিজ ‘ঠাকুমার ঝুলি’র জন্য এই মুহূর্তে সেই প্রস্তুতিই নিচ্ছেন অভিনেত্রী। সেই সিরিজের চরিত্রের স্বার্থেই প্রায় দশ কেজি ওজন বাড়াতে হয়েছে তাকে। সিরিজে শ্রাবন্তীকে দেখা যাবে ঠাকুমার চরিত্রে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর