আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ভারতের বিপক্ষে বৃহস্পতিবার ৩১ রানের ইনিংস খেলার পথে তিনি পূরণ করেন তিন হাজার রানের মাইলফক। এর আগে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা এই অলরাউন্ডার এখন ব্যাট ও বল—দুই ক্ষেত্রেই বিরল ‘ডাবল’ অর্জনের মালিক।
এদিন তার প্রয়োজন ছিল মাত্র ১৫ রান। বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের বলে বাউন্ডারি হাঁকিয়েই মাইলফলক স্পর্শ করেন রাজা। ১৩২ ম্যাচে রাজার রান এখন ৩ হাজার ১৬। পাশাপাশি তার উইকেট সংখ্যা ১০৪টি।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রান ও ১০০ উইকেটের ‘ডাবল’ কীর্তি গড়লেন। সব দেশ মিলিয়ে তিনি দ্বিতীয়। এর আগে একমাত্র এই কৃতিত্ব ছিল মালয়েশিয়ার ভিরানদিপ সিং এই কীর্তি গড়েন। বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত পারফরম্যান্স করছেন রাজা। যার ফলও পাচ্ছেন হাতে নামে।
বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাপ্তাহিক হালনাগাদ র্যাংকিংয়ের তালিকা প্রকাশ করেছে। সেখানে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন জিম্বাবুয়ের এই অধিনায়ক।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 








