আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনব্যাপী ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন সাধারণ ভোটাররা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও বিচ্ছিন্ন কিছু অভিযোগ পাওয়া গেলেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে চলছে ব্যালট বাক্স সিলগালা ও গণনার প্রস্তুতি। ফলাফলের অপেক্ষায় রয়েছে প্রার্থী, সমর্থক ও সাধারণ জনগণ। দেশবাসীর চোখ এখন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফল ঘোষণার দিকে।
এদিকে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোট গণনা শেষে পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হবে।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








