ভোটার প্রভাবিত ও অর্থ বিতরণের আশঙ্কা: বিএনপি প্রার্থীর অভিযোগ
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ AM

সিলেট- ৬ আসন

ভোটার প্রভাবিত ও অর্থ বিতরণের আশঙ্কা: বিএনপি প্রার্থীর অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৬ ০৩:১৭:৫৮ PM

ভোটার প্রভাবিত ও অর্থ বিতরণের আশঙ্কা: বিএনপি প্রার্থীর অভিযোগ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা শঙ্কার কথা উল্লেখ করে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে  সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী লিখিত অভিযোগ করেছেন।

মঙ্গলবার সকালে তিনি সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে এমরান আহমদ চৌধুরী উল্লেখ করেন, সিলেট-৬ আসনের অন্তর্ভুক্ত গোলাপগঞ্জ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন থাকলেও বিয়ানীবাজার উপজেলায় এখনো সেনা মোতায়েন করা হয়নি। বারবার দাবি জানানো সত্ত্বেও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ওই উপজেলায় নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন বিএনপির এই প্রার্থী। একই সঙ্গে বিভিন্ন এলাকায় ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিতরণের আশঙ্কার কথাও অভিযোগপত্রে তুলে ধরেন তিনি।

এমন পরিস্থিতিতে সিলেট-৬ আসনে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন এমরান আহমদ চৌধুরী। তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর