দোয়ারাবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে সমাবেশে
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ PM

দোয়ারাবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে সমাবেশে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ০৮:০০:২১ PM

দোয়ারাবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে সমাবেশে


সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এবং  ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত ও নারী বিদ্বেষী ছাতক-দোয়ারা গড়তে দাঁড়িপাল্লা প্রতীকের বিকল্প নেই। 

সোমবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে এসব প্রতিশ্রুতি দেন সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা)  আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী। 

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও  ছাতক-দোয়ারার মানুষ উন্নয়নের মুখ দেখেনি।যারাই ক্ষমতায় এসেছেন  মানুষকে মিথ্যা আশ্বাস  দিয়ে যুগের পর যুগ ঠকিয়েছেন। মানুষের হক মেরে খেয়েছেন। লুটপাট করে এই অঞ্চলের মানুষের সম্পদ দিয়ে নিজেদের আখের গুছিয়েন।  আজ আবারো তারা নতুন রুপে মানুষের সামনে এসেছেন। এইসব অপশক্তির হাত থেকে ছাতক-দোয়ারার মানুষকে রক্ষা করতে হবে। 

সালাম মাদানী আরো বলেন, ছাতক-দোয়ারার মানুষ হবে - হচ্ছে আর দেখতে চায়না। মানুষ এখন সচেতন, আমরা গোলামির জিঞ্জির ভেঙে মুক্ত হতে চাই।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে ছাতক-দোয়ারায় কোন ধরনের চাঁদাবাজি, অনিয়ম-দুর্নীতির আশ্রয় হবেনা। যুবক-যুবতিদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দুই উপজেলায় আধুনিক হাসপাতালসহ পর্যটন শিল্প গড়ে তুলা হবে।

এসময় জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় ৫ হাজারের অধিক কর্মীসমর্থক উপস্থিত ছিলেন। 

পরে ওইদিন বিকাল সাড়ে ৪ টায়  ছাতক উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত সমাবেশ বক্তব্য রাখেন তিনি। দোয়ারাবাজারের মতো ছাতকেও কয়েক হাজার নেতাকর্মী নিয়ে দাঁড়িপাল্লার সমাবেশে শক্তি জানান দেয় জামায়াত।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর