অক্ষয়ের প্রতি দুর্বলতা ছিল কঙ্গনার
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ PM

অক্ষয়ের প্রতি দুর্বলতা ছিল কঙ্গনার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ০৯:০০:২৪ AM

অক্ষয়ের প্রতি দুর্বলতা ছিল কঙ্গনার


‘ধুরন্ধর’ সিনেমার কারণে বর্তমানে বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে অক্ষয় খান্না। দীর্ঘ অভিনয়জীবনে নায়ক চরিত্রে একাধিক ছবিতে কাজ করলেও কাঙ্ক্ষিত সাফল্য এতদিন তার ধরা দেয়নি। তবে সাম্প্রতিক সময়ে ‘ধুরন্ধর’ ছবির সাফল্যে যেন নতুন করে আলোয় ফিরে এসেছেন তিনি।

যদিও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আড়ালে থাকতে পছন্দ করেন অক্ষয়। একা থাকতেই স্বচ্ছন্দ, বিয়ে বা সংসারের দায়িত্ব নিতে আগ্রহী নন তিনি।

কিন্তু একসময় এই অভিনেতার প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেছিলেন কঙ্গনা রানাউত, এর পরিণতি অবশ্য সুখকর হয়নি।

বেশ কয়েক বছর আগে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’, এ অতিথি হয়ে কঙ্গনা অক্ষয় খান্নার প্রতি নিজের অনুরাগের কথা প্রকাশ্যে জানান।

সঞ্জয় দত্ত ও অনিল কাপুরের সঙ্গে ওই পর্বে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই খোলাখুলি বলেন, ‌‘অক্ষয়ের সঙ্গে প্রেম করার ইচ্ছা ছিল তার।’

কঙ্গনার প্রেমজীবন বরাবরই আলোচনার বিষয়। অধ্যয়ন সুমন, হৃত্বিক রোশন, আদিত্য পাঞ্চোলীর মতো একাধিক অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। অক্ষয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

‘নো প্রবলেম’ ছবিতে অক্ষয় খান্নার সঙ্গে কাজ করার সময় থেকেই নাকি অভিনেতার প্রতি আগ্রহ জন্মায় কঙ্গনার।

তার কথায়, অক্ষয়ের সঙ্গে আলাপ বাড়ানোর জন্য একাধিকবার চেষ্টা করেছিলেন তিনি। এমনকি বন্ধুত্বের পর প্রেমের প্রস্তাব দেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন। তবে কোনো সাড়া মেলেনি।

এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, আমি ওঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, নানা ভাবে প্রস্তাব দেওয়ার ইঙ্গিতও দিয়েছি। কিন্তু উনি আমার সঙ্গে তো দূরের কথা, কারো সঙ্গেই বিশেষ কথা বলতেন না। ফলে সেই সম্পর্ক আর বাস্তবে রূপ নেয়নি।

অন্যদিকে অক্ষয় খান্না নিজেও বিভিন্ন সময় জানিয়েছেন, একা থাকতেই তিনি স্বচ্ছন্দ। তাঁর মতে, বিয়ে ভালো বিষয় হলেও তিনি সেই বন্ধনে নিজেকে জড়াতে চান না। তাই কঙ্গনার আগ্রহ সত্ত্বেও এই প্রেমকাহিনি থেকে যায় অপূর্ণ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর