ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনে কেন নেই সাবিলা?
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ AM

ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনে কেন নেই সাবিলা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ০৮:৪৪:১১ AM

ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনে কেন নেই সাবিলা?


প্রচার চলিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। ইতোমধ্যেই সিজন ৫-এর নতুন চ্যাপ্টারের ৯ (পর্ব ৬৫-৭২) প্রচারে এসেছে। এবারের চ্যাপ্টারটি সাজানো হয়েছে টানটান উত্তেজনা, রহস্য আর হাসির খোরাক দিয়ে।ধারাবাহিক নাটকটিতে নতুন করে অর্চিতা স্পর্শিয়া যুক্ত হয়েছেন। তবে নেই আগের দুই তারকা সাবিলা নূর ও পারসা ইভানা।

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের নাচের শিক্ষক ইভা চরিত্র তুমুল জনপ্রিয়তা পায়। তবে যুক্তরাষ্ট্রে কয়েকটি কোর্স ও মায়ের সঙ্গে সময় কাটানোর কারণেই এবারের আসরে তাকে দেখা যাচ্ছে না বলে আগেই জানান এই তুরুণ অভিনেত্রী।

এবার জানা গেল, সাবিলা নূরকে কেন দেখা যাচ্ছে না ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনে। এক সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেন এই তারকা।

সাবিলা নূরের কথায়, নির্মাতা অমি ভাইয়া যখন ‘সিজন ৫’ শুরু করেন, তখনই ‘তাণ্ডব’-এর কাজ শুরু হয়ে যায়। প্রথমবার বাণিজ্যিকভাবে এত বড় সিনেমায় কাজের সুযোগ আসে, তাই মনোযোগটা ডাইভার্ট করতে চাইনি। অনেকে হয়তো বলেছেন, স্ক্রিনটাইম কম ছিল- কিন্তু আমার দিক থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, ‘তাণ্ডব’-এ আমাদের সঙ্গে মেগাস্টার শাকিব খান ভাইয়া ছিলেন। স্বাভাবিকভাবেই পুরো মনোযোগ সিনেমাটাকেই দিতে হয়েছে। ‘ব্যাচেলর পয়েন্ট’ ফ্যামিলির জন্য আমার বেস্ট উইশেজ সবসময়ই থাকবে।

গত বছর ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সাবিলার। ইতোমধ্যেই শেষ করেছেন তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং । নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হওয়া এই সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে।

এদিকে, বর্তমানে নিজেকে সময় দিচ্ছেন সাবিলা। এছাড়া সামনে ‘গোলাম মামুন’ নামে একটি ওটিটি প্রজেক্টে কাজ করবেন তিনি। গল্পটা হাতে পেয়েছেন। সেটার প্রস্তুতিই নিচ্ছেন। এতে একেবারে নতুনভাবে উপস্থাপনের চ্যালেঞ্জ নিতে চান এই অভিনেত্রী।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর