দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে জয় চেলসির
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ AM

দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে জয় চেলসির

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৬ ১০:৩৮:০১ AM

দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে জয় চেলসির


লন্ডন ডার্বিতে নাটকীয় প্রত্যাবর্তনে জয় পেয়েছে চেলসি। দুই গোলে পিছিয়ে থেকেও যোগ করা সময়ে গোল করে ওয়েস্ট হ্যামকে হারিয়ে প্রিমিয়ার লিগের চার নম্বরে উঠে এসেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির জয় ৩-২ গোলের। এই নিয়ে লিগে টানা তিন ম্যাচে জয় পেল চেলসি। লিয়াম রসেনিয়রের অধীনে সব ধরনের প্রতিযোগিতায় টানা ৫ ম্যাচে জিতল দলটি।

ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি ওয়েস্ট হ্যামের দখলে। সপ্তম মিনিটে জ্যারড বোয়েনের বাঁকানো ক্রস সামলাতে ব্যর্থ হন চেলসির গোলকিপার রবার্ট সানচেজ। সেই বল জালে জড়িয়ে এগিয়ে যায় অতিথিরা।

৩৬ মিনিটে বক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে গোল করেন ক্রিসেনসিও সামারভিল। প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ওয়েস্ট হ্যাম।

প্রথমার্ধে কোল পালমারের একটি ফ্রি-কিক ছাড়া বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি চেলসি। বিরতির পর মাঠে নামার সময় দর্শকদের দুয়োধ্বনিও শুনতে হয় স্বাগতিকদের। তিন পরিবর্তন আনেন চেলসির কোচ রসেনিয়র। তাতেই বদলে যায় ম্যাচের চিত্র।

৫৭ মিনিটে ওয়েসলি ফোফানার ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান জোয়াও পেদ্রো। এরপর ৭০ মিনিটে মালো হেডে গোল করে সমতা ফেরান মার্ক কুকুরেয়া। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জোয়াও পেদ্রোর ক্রস থেকে গোল করে ব্লুজদের জয়ের নায়ক বনে যান অধিনায়ক এনজো ফার্নান্দেজ।

খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে এক চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। জোয়াও পেদ্রোকে গলা চেপে ধরার কারণে ভিএআর পর্যালোচনার পর জিন-ক্লেয়ার তোদীবোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। 

২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে চেলসি। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে পাঁচে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে ওয়েস্ট হ্যাম। একই রাতে নিউক্যাসলের সঙ্গে বড় জয়ে চেলসির ঘাসে নিশ্বাস ফেলছে লিভারপুল। পাঁচে থাকা অল রেডদের পয়েন্ট ৩৯।

অ্যানফিল্ডে চেলসির সহজ জয়ের ম্যাচে অবশ্য আগে লিড নিয়েছিল অতিথি শিবির। ৩৬ মিনিটে নিউক্যাসলের গর্ডন গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির আগে তিন মিনিটের মধ্যে জোড়া গোল করে লিভারপুলকে এগিয়ে দেন হুগো একিতিকে। ৬৭ মিনিটে ফ্লোরান রিটজ এবং যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইব্রাহীম কোনাতের গোলে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের দল। 

আফ্রিকা কাপ অব নেশনস খেলে ফিরে আসার পর লিভারপুলে নিয়মিতই আবার শুরুর একাদশে জায়গা পাচ্ছেন মোহাম্মদ সালাহ। মিশরীয় তারকা এদিন গোল না পেলেও এক গোলে সহায়তা করে দলের জয়ে অবদান রেখেছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর