শ্বশুরবাড়ির আতিথেয়তায় মুগদ্ধ তারেক রহমান
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫০ PM

শ্বশুরবাড়ির আতিথেয়তায় মুগদ্ধ তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০১/২০২৬ ১০:৪০:৩৭ AM

শ্বশুরবাড়ির আতিথেয়তায় মুগদ্ধ তারেক রহমান


একুশ বছর পর আবারও শ্বশুরবাড়িতে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে রাহাত মঞ্জিলে গিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার রাত প্রায় দেড়টায় স্ত্রী জুবায়েদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি বাড়িতে ঢুকে ফুলের তোড়া দিয়ে বরণ প্রাপ্ত হন। এরপর কিছুক্ষণ ঘনিষ্ঠ আড্ডা ও খোশগল্পে কাটে সময়।

শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে শিশু-সুলভ মেজাজে মিশে তারেক রহমান উপস্থিত সবাইকে আনন্দিত করেন। সারাদিনের ক্লান্তি সত্ত্বেও তিনি পুরো সময় খুশি মেজাজে ছিলেন।

এসময় পরিবারের পক্ষ থেকে স্বাগতম কেক কাটা হয়, তারেক রহমান ও জুবায়েদা রহমান একে অপরকে কেক খাইয়ে দেন। তারেক রহমানকে সাগরানা উপহার দেয়া হয় খাবারের শুরতে। রাতের খাবারও সিলেটি রীতি অনুযায়ী পরিবেশিত হয়।

দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে জামাইকে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন জুবায়েদা রহমানের চাচাতো ভাই বাবর আলী খান।

জুবায়েদা রহমানের চাচাতো ভাই বাবর আলী খান জানান, পরিবারের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় তারেক রহমানকে। এরপর বাড়ির তৈরি খাবাত, মিস্টান্নসহ বিভিন্ন পদ তিনি আনন্দের সঙ্গে গ্রহণ করেন। বিশেষ করে ক্ষীর ও বাড়ির তৈরি রান্না তার নজর কেড়ে নেয়।

তিনি জানান, রাতের খাবারে ছিল দেশি মুরগি, গলদা চিংড়ি, ইলিশ মাছের ভাজা ও সরষে ইলিশ, রুই ও পাবদা মাছ, টাকি মাছ ও লাইপাতা দিয়ে ভর্তা, সাতকড়া দিয়ে গরুর মাংসের বিশেষ পদ, সবজি, ডাল এবং ক্ষীর।

তারেক রহমান এই সমস্ত পদ স্বস্তি ও আনন্দের সঙ্গে উপভোগ করেছেন বলে জানান তিনি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর