বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

পাথরবোঝাই ট্রাকে মিলল মাদকের চালান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ০৪:৩২:২১ অপরাহ্ন

পাথরবোঝাই ট্রাকে মিলল মাদকের চালান


নগরীর বিমানবন্দর থানা এলাকায় ট্রাকে পাথর চাপা দিয়ে রাখা মাদকের চালানসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মেহেরপুর জেলা সদরের সুবিদপুর খানপাড়ার সানোয়ার খানের ছেলে শুভ খান (৩৩) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কালিবাড়ির কলিম উল্লাহর ছেলে জামিল আহম্মদ (২১)। এর মধ্যে শুভ ট্রাক চালক ও জামিল হেলপার।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, পাথরবোঝাই ট্রাকে করে কৌশলে ফেনসিডিলের চালান নিয়ে যাচ্ছিলেন চালক শুভ ও হেলপার জামিল। গোপনে তথ্য পেয়ে এয়ারপোর্ট থানাপুলিশ বড়শলা বাইপাস সড়কে চেকপোস্ট বসিয়ে ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এসময় কৌশলে লুকিয়ে রাখা ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর