সিলেটের গোয়াইনঘাটে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
পরে বিদ্যালয়ে প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শামীম আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও রতন কুমার অধিকারী। তিনি দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুল মালিক, প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, অভিভাবক অপু দাস, প্রশিক্ষক রুমানা আক্তার এবং নিপু অনলাইন প্রেসক্লাবের হাবিব আহমদ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন প্রধান অতিথি।
এ ছাড়া নজরুলবর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে নজরুলসংগীতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী অঙ্কিতা দাসকে ইউএনওর পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
আজকের সিলেট/ জেকেএস
গোয়াইনঘাট প্রতিনিধি 








