বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরীর শুভেচ্ছা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০১:৪৫:৩৪ অপরাহ্ন

শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরীর শুভেচ্ছা


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নবাসীসহ সকল সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ মোত্তাকিম চৌধুরী।

 শুভেচ্ছা বার্তায় মোত্তাকিম চৌধুরী বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য উৎসব। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, বরং এটি সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি উপলক্ষ। 

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে হবে। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ এই প্রত্যাশা করি।


চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী ৫নং আন্দিউড়া ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সকল সনাতন ধর্মাবলম্বীর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর