সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৫৮ PM

সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ০৪:১৪:১৫ PM

সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত


সিলেটে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন এবং দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে।

রোববার সকাল ৭টায় সিলেটের মাইজগাঁও রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা যুবকের লাশ দেখতে পেয়ে জিআরপি পুলিশকে খবর দেন।

সিলেট জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক সকালের আন্তঃনগর উপবন ট্রেনের নিচে কাটা পড়ে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরনে জিন্সের প্যান্ট ও টি-শার্ট ছিল। খবর পেয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর