মাধবপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১২ PM

মাধবপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ০৪:০৬:৩৩ PM

মাধবপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভেলাপুর গ্রামে পুকুরে ডুবে ইয়ামিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইয়ামিন ওই গ্রামের রমজান মিয়ার ছেলে।

সোমবার দুপুরে ইয়ামিন বাড়ির পাশেই খেলছিল। খেলাধুলার একপর্যায়ে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে। 

তবে উদ্ধারের সময় শিশুটির প্রাণ ছিল না বলে নিশ্চিত করেছেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর